আইনমন্ত্রী আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার দায়িত্বে – আলহাজ্ব আব্দুর রউফ-এর অভিনন্দন


Desk News প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন /
আইনমন্ত্রী আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার দায়িত্বে – আলহাজ্ব আব্দুর রউফ-এর অভিনন্দন

আইনমন্ত্রী আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার দায়িত্বে – আলহাজ্ব আব্দুর রউফ-এর অভিনন্দ

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা সদর ২ আসনের ধরনের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ।

 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট—এই তিন গুরুত্বপূর্ণ জেলার সার্বিক উন্নয়ন সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালীন সময়ে তিনি এই অঞ্চলে মাদকের বিস্তার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি এবং টেকসই আঞ্চলিক উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি তদারকি ও সমন্বয় করবেন।

 

এক যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, “দক্ষ ও বিচক্ষণ ব্যক্তিত্ব মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে আমাদের এই অঞ্চলের দায়িত্বে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে সাতক্ষীরাসহ খুলনা ও বাগেরহাট জেলায় মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি ঘটবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

 

তারা আরও আশা প্রকাশ করেন যে, মাননীয় আইনমন্ত্রীর দূরদর্শী দিকনির্দেশনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই প্রান্তিক জেলাগুলোর দীর্ঘদিনের সমস্যা নিরসন হবে এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে।

 

বার্তা শেষে আলহাজ্ব আব্দুর রউফ, মো. রেজাউল ইসলাম ও মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ নবদায়িত্বপ্রাপ্ত মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 

📸