যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় পণ্য আটক।


Milon Hossain প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ৩:০১ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় পণ্য আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। ২৮ আগস্ট ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *ভারতীয় ৭৫টি শাড়ী, ০৩টি কম্বল, ২২টি চকলেট, ৩৪ কেজি ফুসকা, ০২ কেজি জিরা, ২৪.৫ কেজি কিসমিস এবং ৩৭৯টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৮,৫১,৪৫০/-(আট লক্ষ একান্ন হাজার চারশত পঞ্চাশ) টাকা।*

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।