
মিলন হোসেন বেনাপোল,
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ বুধবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য বন্ধ রয়েছে।স্বাভাবিক থাকবে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারপার।
সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশানের সভাপতি আলহাজ্ব সামছুর রহমান জানান,পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশে সরকারী ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। বৃহষ্পতিবার সকাল থেকে পুনরায় দু”দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য চালু হবে।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন খান জানান,বুধবার সরকারী ছুটি থাকার কারনে বেনাপোল-প্রেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রফতানি বানিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান,ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারী ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য সহ কাষ্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৬/০৮/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩
আপনার মতামত লিখুন :