
মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা,ইয়াবা ট্যাবলেট,ভারতীয় শাড়ী ও বিভিন্ন চোরাচালানী পণ্য সহ শরিফুল ইসলাম এবং আবদুল আজিজ নামে দুইজন চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সোমবার ভোরে অভিযান পরিচালনা করেন তাদেরকে আটক করা হয়। আটক মালামালের মূল্য নয় লক্ষ দশ হাজার টাকা। আটকদের বাড়ি বেনাপোল ও ঝিকরগাছা থানা এলাকায়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান মাদকদ্রব্য ও চোরাচালানী পন্য সহ আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৭/০৮/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩
আপনার মতামত লিখুন :