
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ভরেববেড় পশ্চিমপাড়া গ্রাম থেকে ৯৭ বোতল WINCEREX COUGH SYRUP সহ সুজন মোড়ল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সোমবার ভোরে গ্রামস্থ মোঃ আওয়াল এর বাড়ীর গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে সুজন মোড়ল কে হাতেনাতে আটক করা হয়।সে বেনাপোল ভবারবেড় গ্রামের শফি মোড়লের ছেলে।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন নেতৃত্বে অভিযানে ছিলেন এস আই(নিঃ) মিলন মোল্লা, এএসআই(নিঃ) মোঃ সবুজ আলী সহ সঙ্গীয় ফোর্স।
মাদকদ্রব্যটি ১টি সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ছিল।এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।মামলা নং ১১ তারিখ ১০/০৮/২৬ ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ)।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :