জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ।


Milon Hossain প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন /
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ।

মিলন হোসেন বেনাপোল,
২৪’র জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সভাপতি সবুর হোসেন জানান, বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোন আমদানি-রপ্তানি হচ্ছে না। বন্ধ আছে কাস্টমস ও বন্দরের কার্যক্রম। কাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে এবং কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে আজ বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, ২৪’র জুলাই গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ আছে। কাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক আছে। বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে চাইলে যেতে পারবে।