
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল নেশা জাতীয় সিরাপ সহ এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।আটক আসামি হলেন,শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আবুল কাশেমের ছেলে আশা (৪২)।
বুধবার (১৫ জুলাই) রাত ১ টার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন শ্যামলাগাছি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন শ্যামলাগাছি সাকিনস্থ বেস্ট এগ্রা ফুড অটো রাইচ মিলে হইতে ২০০ মিটার পূর্ব পার্শ্বে বেনাপোল হতে যশোরগামী পাকা রাস্তার উপর হতে এক মাদক কারবারিকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :