
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা একটি অভিযান চালিয়ে ৭ কোটি ৭০ লক্ষ টাকা মূ্ল্যের ০৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ ও ০১টি প্রাইভেট কারসহ মাহাবুবুল ও আনিস নামে দুই পাচারকারীকে আটক করেছে।শনিবার যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর ১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়।
যার বাজারমূল্য ৭,১৩,৪৫,৩৯৫/ টাকা। ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার।উদ্ধারকৃত স্বর্ণের বার গুলি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা BAJUS হতে নিরিক্ষনের মাধ্যমে খাঁটি স্বর্ণ বলে নিশ্চত করা হয়।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সড়ক পথে ঢাকা হতে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।
আটককৃত ব্যক্তিদের নাম খন্দকার মাহাবুবুল হক (৪৫), পিতাঃ মৃত মজিবুর রহমান, গ্রাম-খাসিআল, ডাকঘর-খাসিআল, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল ও মোঃ আনিস (৩৬), পিতাঃ মোঃ সানু মিয়া, গ্রাম-বালিয়া ভেকুটিয়া, ডাকঘর-বড় ভেকুটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর।
বর্তমানে আটককৃত আসামী ও স্বর্ণ যশোর কোতয়ালী থানা হয়ে যশোর ট্রেজারীতে জমাকরনের প্রক্রিয়া চলমান।
আপনার মতামত লিখুন :