বেনাপোল বন্দরের টিটিআই মাঠের স্কেলে ভারতীয় খালী ট্রাক থেকে ঘুষ আদায়ের অভিযোগ।


Milon Hossain প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন /
বেনাপোল বন্দরের টিটিআই মাঠের স্কেলে ভারতীয় খালী ট্রাক থেকে ঘুষ আদায়ের অভিযোগ।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
বেনাপোল বন্দরের টিটিআই মাঠে ভারতীয় খালী ট্রাক স্কেল করার সময়  ড্রাইভারদের কাজ থেকে ১শ’ থেকে ২’শ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে স্কেলে দায়িত্বে থাকা ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট সোহেল রানার বিরুদ্ধে। প্রতিদিন আদায় করা হচ্ছে হাজার হাজার টাকা।অনেক ড্রাইভারদের কাছে বাংলা টাকা না থাকলে রুপিও নেওয়া হয়।সরেজমিনে গিয়ে ড্রাইভারদের সাথে কথা বলে টাকা নেওয়া বিষয়টি ভিডিও ধারন করা হয়েছে ।

জানা যায়, পণ্য খালাস শেষে ভারতে ফিরে যাওয়ার সময় টিটিআই মাঠে  ৫ নম্বর ওজন স্কেল থেকে অবৈধভাবে ১০০-২০০ টাকা করে আদায় করা হচ্ছে।বন্দরের টিটিআই মাঠে প্রতিদিন চলে সোহেল রানার এই অর্থ বানিজ্য।
বেনাপোল বন্দর থেকে প্রতিদিন ২৫০-৩০০ ভারতীয় খালী ট্রাক দেশে ফেরত যায়। সেই হিসেবে সোহেল রানার প্রতিদিন ২৫০০০-৩০০০০ হাজার টাকা করে রমরমা ঘুষ বানিজ্য হচ্ছে। তাহলে সোহেল রানার মাসিক ঘুষ আদায় হচ্ছে ৭৫০০০ হাজার ৯০০০০ হাজার টাকা। এখান থেকে ভারতে ফিরে যাওয়া খালী ট্রাক থেকে টাকা নেওয়ার আইনত কোন বৈধতা নেই।

এ ব্যাপারে ওয়ারহাউস সুপারিন্টেন্ডেন্ট সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি  বকশিসের নামে প্রতিদিন ট্রাকপ্রতি ১০০-২০০শ’ টাকা নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ভারতীয় খালী ট্রাকের ড্রাইভারা খুশি হয়ে এটা দেন।

ভারতীয় ট্রাক চালক মাহাদি আমিন বলেন, সারাদিন রোদ-বৃষ্টিতে ভিজে গাড়ি খালি করে ফিরে যাওয়ার সময় ওজন স্কেলের সোহেলের ঝামেলায় পড়তে হয়। তার চাহিদামত টাকা না দিলে ঘন্টার পর ঘন্টা গাড়ি সাইডে দাড়ঁ করিয়ে রাখে।বাধ্য হয়ে তাকে ম্যানেজ করে আমরা বেরিয়ে আসি।
নাম প্রকাশ না করার শর্তে বন্দরের একজন বলেন স্কেলে যদি টাকার জন্য এতো চাপ সৃষ্টি করে তাহলে ভারতীয় ড্রাইভাররা যে কোনো মুহূর্তে আন্দোলনে যেতে পারে।এ ধরণের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বন্দর ব্যবসায়ীরা।

বন্দরের সহকারি পরিচালক ওবাইদুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, বন্দরে ভারতীয় খালী ট্রাক ওজনের বিনিময়ে অর্থ বানিজ্যের কোন সুযোগ নেই। সে যদি বকশিসের নামে অর্থ আদায় করে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।