
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। ১৭ মে ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এবং বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *০৫ বোতল বিদেশী মদ, ভারতীয় ৩১টি শাড়ী, ১৭টি থ্রী-পিস, ০৪টি ঘড়ি, ২.৫ কেজি জিরা, ০২ কেজি কিসমিস, ২৯৪টি সার্জিকেল আইটেম, লাল চন্দন কাঠ ২৫.৫ কেজি(০৮ পিচ), ১০২টি চকলেট এবং ২৭৫টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *২৩,৮৪,৩৫০/-(তেইশ লক্ষ চুরাশি হাজার তিনশত পঞ্চাশ)* টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :