পাঁচভূলাট সীমান্তে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক।


Milon Hossain প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন /
পাঁচভূলাট সীমান্তে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ শার্শা থানার পাঁচভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুদ্দুস ও আল আমিন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শুক্রবার রাতে পাঁচভূলাট ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান,১৫ মে ২০২৬ তারিখ পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আসামী (১) মোঃ কুদ্দুস আলী (৩৮), (২) মোঃ আল-আমিন (২৩) ,উভয়ের ঠিকানা গ্রামঃ অগ্রভূলাট পোষ্টঃগোগা ,উপজেলাঃ শার্শা, জেলাঃ যশোরকে আটক করে। আটককৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১২,০০০/- টাকা।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।