
মিলন হোসেন বেনাপোল,
যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও র্যাব-৬ এর যৌথ অভিযানে ০২জন আসামীসহ ১১৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) ও ৯৯ বোতল ESCUF SYRUP (নেশা জাতীয় সিরাপ সহ ইমরান ও মিনাজুল নামে দুইজন কে আটক করেছে।
অদ্য ১৪ মে ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ঘিবা সীমান্তে বিজিবি ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে ধান্যখোলা গ্রামের মধ্য হতে ০২জন আসামীসহ ১১৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়), ৯৯ বোতল ESCUF SYRUP (নেশা জাতীয়) এবং ০১টি মোবাইল আটক করে। এছাড়াও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২টি শাড়ী, ০২টি থ্রী-পিস, ০২টি কম্বল, ১৫টি পোশাক সামগ্রী, ০১ কেজি জিরা, ০১ প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট এবং ২০৫টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য *৩,৪২,৪০০/-(তিন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত)* টাকা।
আটককৃত ব্যাক্তির নাম ও ঠিকানা- (১) মোঃ ইমরান হোসেন (৩৫), পিতা: মোঃ হায়দার আলী, গ্রামঃ ধান্যখোলা, পোষ্টঃ ধান্যখোলা, থানাঃ বেনাপোল, জেলাঃ যশোর, (২) মোঃ মিনাজুল (৪৫), পিতাঃ মোঃ শফিকুল, গ্রামঃ পুড়াবাড়ী, নারায়ণপুর, পোষ্টঃ বেনাপোল, থানাঃ বেনাপোল, জেলাঃ যশোর।
আটককৃত মাদকদ্রব্যসহ আসামীদেরকে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :