
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপি কর্তৃক ১৩৩ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করেছে।বুধবার সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২২ এপ্রিল ২০২৬ তারিখ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৩ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করে। আটককৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৫৩,২০০/- টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :