
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন এর যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলায় আশাশুনি উপজেলা বনাম কালিগঞ্জ উপজেলা দল অংশ নেয়। খেলায় প্রথমার্ধে আশাশুনি দল একটি গোল করে। দ্বিতীয়ার্ধে কালিগঞ্জ উপজেলা দল ১ টি গোল করে উভয় দল খেলায় সমতা হওয়ায় খেলার রূপ নেয় টাইব্রেকারে। টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল ৫ গোল করে চ্যাম্পিয়ন হর গৌরব অর্জন করে। অপর দিকে কালিগঞ্জ উপজেলা দল ৩ গোল করে টুর্নামেন্টের রানার্সআপ আমার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মিজ কাউসার আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলার প্রতি গুরুত্ব দিতে হবে। খেলাধুলার জন্য সাতক্ষীরা উর্বর ভূমি। বাংলাদেশ সহ বিশ্বের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার সন্তানদের ভূমিকা প্রশংসনীয়। দীর্ঘদিন কোন খেলা ছিল না, খেলার পরিবেশ নষ্ট করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে উন্নয়ন ঘটিয়েছেন। তিনি আরো বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপি’র আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, প্রদর্শন জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমীনি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, ভোমরা সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনে@র সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, জেলা ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক ইমদাদুল হক খান, সদস্য সচিব আবু নাসের মোঃ আবু সাঈদ,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু ও জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এসময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় সাতক্ষীরায় ইতিহাসের স্মরণীয় দর্শকের স্রোত লক্ষ করা যায়।
আপনার মতামত লিখুন :