
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে
৪৪ লক্ষ টাকা মু্ল্যের ১৯২.৪৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ ময়ুর নামে এক পাচারকারীকে আটক করেছে।২৫ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা হতে স্বর্ণের বার সহ পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-ময়ুর (৪২), পিতা-ধলু মিয়া, গ্রাম-গোবিন্দল, ডাকঘর-সিংগাইর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ।আটককৃত স্বর্ণের মূল্য ৪৪,৫৯,০৬৬/- (চুয়াল্লিশ লক্ষ ঊনষাট হাজার ছেষট্টি টাকা।
তার বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছুদিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :