
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
২১ জুন ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভারতীয় ৬৭টি শাড়ী, ০২টি কম্বল, ১১৪ কেজি ফুসকা, ৪.৫ কেজি জিরা, ১০৮টি খাদ্য সামগ্রী, ৩.৫ কেজি কিসমিস, ০.৫ কেজি চা-পাতা, ২৪ প্যাকেট পাতার বিড়ি, ০১ প্যাকেট সন পাপড়ী, ১৫০০টি চকলেট এবং ৭৩৮টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৯,৭০,৮০০/-(নয় লক্ষ সত্তর হাজার আটশত)* টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :