ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি নারী কে বেনাপোল দিয়ে হস্তান্তর।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬, ১১:১৪ অপরাহ্ন / ০
ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি নারী কে বেনাপোল দিয়ে হস্তান্তর।

মিলন হোসেন বেনাপোল,
দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট ভিসা ছাড়া বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যাওয়া ১০ বাংলাদেশী নারী কে ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ উপ-হাইকমিশন,নয়াদিল্লি থেকে ১৭ আগস্ট ২০২৬ তারিখে ইস্যু করা ট্রাভেল পারমিট এবং মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে ২৭ অক্টোবর ইস্যু করা পারমিটের ভিত্তিতে তাঁদের দেশে ফেরত আনা হয়েছে ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন,ভারতে পাচার হওয়া বাংলাদেশী নারীদের হস্তান্তর পর ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।থানা থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবে।
প্রেরক
মিলন হোসেন, বেনাপোল
তারিখ ৩০/১০/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩