ভারতীয় পাসপোর্ট যাত্রীকে বাংলাদেশী ভেবে দুইদিন নোমেন্সল্যান্ডে বসিয়ে রাখে পেট্রাপোল ইমিগ্রেশন।


Milon Hossain প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ২:০০ অপরাহ্ন /
ভারতীয় পাসপোর্ট যাত্রীকে বাংলাদেশী ভেবে দুইদিন নোমেন্সল্যান্ডে বসিয়ে রাখে পেট্রাপোল ইমিগ্রেশন।

মিলন হোসেন বেনাপোল:
ভারতীয় এক নারী পাসপোর্টধারী যাত্রীকে বাংলাদেশি ভেবে নোম্যান্সল্যান্ডে দুইদিন বসিয়ে রাখে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। ওই পাসপোর্টধারী যাত্রী লিপিকা পাল (৪৩) ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর – ইউ-২৬২২০৭৪

রবিবার (১২ জুলাই) দুপুর থেকে রাত ১২ টা পর্যন্ত ভারতীয় ওই নারী পাসপোর্টধারী যাত্রীকে ইমিগ্রেশনে বসিয়ে রাখে। পরে রাত ১২ টার দিকে নোম্যান্সল্যান্ডের ভারতীয় অংশে প্যারেড গ্যালারিতে বসিয়ে রাখে।ঝড়বৃষ্টিতে তিনি ওই গ্যালারিতে ওইদিন সারারাত কাটান।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতীয় পাসপোর্টধারী যাত্রী লিপিকা পাল গত ১৫ জুন ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে বেড়াতে আসেন। ২৭ দিন তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়িয়ে গত ১২ জুলাই দেশে ফেরার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে আসেন। পরে ইমিগ্রেশনে গিয়ে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে ওইদিন দুপুর দেড়টার দিকে তিনি ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে যায়।
সেখানে ডেস্কে পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন। কিছুক্ষন পর ওই ডেস্ক অফিসার পাসপোর্টযাত্রী লিপিকা পালকে জানান আপনি তো একজন বাংলাদেশি নাগরিক। ভারতীয় পাসপোর্ট ও ভিসাভাবে পেলেন এভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাকে রাত ১২ টা পর্যন্ত ইমিগ্রেশন অফিসে বসিয়ে রাখে। পরে ওই রাতে তাকে ভারত-বাংলাদেশ নোম্যান্সল্যান্ডের ভারতীয় অংশের প্যারেড গ্যালারিতে রেখে আসেন। তার পরের দিন ১৩ জুলাই বাংলাদেশে ফেরত দিতে না পেরে দুপুর ১২ টার দিকে ওই নারী পাসপোর্টধারী যাত্রীকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তুলে নিয়ে যায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুর রহমান জানান, গত রবিবার পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আমাকে বলেন বাংলাদেশি এক নারী ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে আসার জন্য এসেছে। ওই নারী একজন বাংলাদেশি তাকে আপনারা ফেরত নিয়ে যান। জবাবে তিনি বলেন, ওই নারী ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিল। তিনি আবার স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছেন। তাকে ফেরত নেওয়ার কোন এখতিয়ার আমার নেই।