বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করলেন বন্দর পরিচালক।


Milon Hossain প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন /
বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করলেন বন্দর পরিচালক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি স্লোগানে বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
“দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীরা দিবসের নির্ধারিত হলুদ রঙের টি-শার্ট পরিধান করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক)শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন,সহকারী পরিচালক(ট্রাফিক) কাজী রতন,সহকারী পরিচালক সৈয়দ শামসুল আলম মহাম্মদ খালিদ।
অনুষ্ঠানে বন্দরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
এ সময় বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে । এর মাধ্যমে বন্দরের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।