বেনাপোল বন্দরে ক্রেনের দুর্ঘটনায় শ্রমিক গুরুতর আহত।


Milon Hossain প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন /
বেনাপোল বন্দরে ক্রেনের দুর্ঘটনায় শ্রমিক গুরুতর আহত।


মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) বিকালে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর সেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।

জানা যায়, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৯২৫)-এর নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের মাধ্যমে ফিল্ম ট্রাকে মালামাল লোড করার সময় স্লিপ করে একটি ভারী যন্ত্রাংশ আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে  তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসক সূত্রে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ৩০/০৮/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩