বেনাপোলে বিজিবির অভিযানে ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন / ০
বেনাপোলে বিজিবির অভিযানে ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

বেনাপোল বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী,চাদর সহ বিভিন্ন পন্য আটক করেছে।
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় ভারতীয় ১৩৪টি শাড়ী, ১৯টি কম্বল, ১৩২টি চাদর, ১৩ প্যাকেট ফুসকা ও ৪১৬টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।আটককৃত মালামালের মূল্য ১৭,৩৭,১০০/-(সতেরো লক্ষ সাইত্রিশ হাজার একশত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।অবৈধ ভারতীয় মালামাল আটকের সময় অভিযান পরিচালনা করেন বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আক্কাস আলী, হাবিলদার মোঃ বাসার মোল্লা,এসআইপি হাবিলদার মোঃ কামরুজ্জামান সহ বিজিবির টহল দল।