
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযানে ১৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মনিরুজ্জামান (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃত মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার বৃত্তিআচঁড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, রবিবার ভোরে পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার মুন্সি সলিমুল্লাহ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খালেরপাড় নামক এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ১৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ (Eskuf) সিরাপ’ জব্দ করা হয় এবং মাদক কারবারী মনিরুজ্জামানকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক মাদককারবারী মনিরুজ্জামানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :