
মিলন হোসেন শার্শা বেনাপোল :
যশোরের শার্শা নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় কভার ভ্যান ট্রাকের ধাক্কায় শাহিন হোসেন (৩৫) ও তুজাম্মেল হোসেন (৪৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার ( ১১ মে ) সকাল ৮টার সময় গিলাপোল কবির ব্রিক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হোসেন উলাশী ইউনিয়নের খালপাড় এলাকার সিদ্দিক হোসেনের ছেলে। অপর নিহত তুজাম্মেল হোসেন একই এলাকার আতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে শাহিন ও তুজাম্মেল পার্শ্ববর্তী নাভারন বাজারে ঝাল নিয়ে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকার কবির ব্রিক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তুজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল চন্দ্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত কভার ভ্যানটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১১/০৫/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩
আপনার মতামত লিখুন :