শার্শায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।


Milon Hossain প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন /
শার্শায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
আলোকিত নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে “নারীর ক্ষমতায়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও সামাজিক কল্যাণ প্রকল্প এর আওতায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। তিনি বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে পরিবার ও সমাজের উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে পারবেন।
আলোকিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি মোস্তাফিজোহা সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ নারীদের স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।অনুষ্ঠানের আয়োজন করে আলোকিত নারী উন্নয়ন সংস্থা, বেনাপোল, যশোর।