
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ শার্শার কায়বা বিওপির সদস্যরা ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ,১টি পিকআপসহ সৈয়দ মোস্তাকিন আল মামুন নামে এক পাচারকারীকে আটক করেছে।মঙ্গলবার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ জুন কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ০১টি পিকআপ সহ সৈয়দ মোস্তাকিন আল মামুন আটক করা হয়েছে।সে যশোর জেলার মনিরামপুর থানার পাচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমান এর ছেলে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪,২৩,৬০০/- টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :