
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের শার্শা সুরুপদাহ গ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা,থানায় মামলা ধর্ষণকারী আলম হোসেনকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিশুটির বাড়ির পাশে একটি মাছের ঘেরের ভিতরে।
মাছের ঘের ও শিশুটির বাড়ি এক জায়গায় হওয়ায় চকলেট দেওয়ার কথা বলে ঘরের মধ্যে ডেকে নেন ধর্ষণকারী আলম হোসেন।
পরে শিশু চিৎকার করলে আশপাশের মানুষেরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এ ব্যাপারে শিশু পিতা আল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ ধর্ষণকারী আলম হোসেন(৫২)কে আটক করেছে।সে শার্শা থানার সুরুপদাহ গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান,শিশু ধর্ষনে মামলা হয়েছে এবং একজন কে আটক করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৩/০৫/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩
আপনার মতামত লিখুন :