
মিলন হোসেন বেনাপোল,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। ১৫ মে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *ভারতীয় ২১ বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়), ০৯টি শাড়ী, ০৩টি থ্রী-পিস, ০১ প্যাকেট ফুসকা, ১০৮২টি চকলেট এবং ১৬৭টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *২,৪২,৭০০/-(দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত)* টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
আপনার মতামত লিখুন :