
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
ভারতে পাচার হওয়া ৬ জন বাংলাদেশীকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান,৬ জন বাংলাদেশী পাসপোর্ট বিহীনভাবে ভারতে অবস্থান করায় বিভিন্ন সময়ে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এবং পরবর্তীতে কারাভোগ শেষে বাংলাদেশে হস্তান্তর করেন।ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।তাদের বাড়ি সুনামগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায়।
আপনার মতামত লিখুন :