ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর ।


Milon Hossain প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১২:০৬ অপরাহ্ন /
ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর ।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি।
দালালের প্রলোভনে পড়ে সীমান্তের অবৈধ পথে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত দিয়েছে ভারত ।মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টার সময় ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতে বিউটি পার্লারে কাজ দেবে বলে দালালের প্রলোভনে পড়ে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে পাচার হন।

সেখানে যাওয়ার কয়েকদিনের মধ্যেই পুলিশের হাতে আটক হন পরে দেশটির হায়রাবাদ প্রজলয় মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা জানান, দেশে ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত ফেরত আসা নারীদের সংস্থার হেফাজতেই রাখা হবে।