বেনাপোল বড়আঁচড়া সীমান্ত থেকে মদ ও মোবাইল সহ ভারতীয় নাগরিক আটক।


Milon Hossain প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন /
বেনাপোল বড়আঁচড়া সীমান্ত থেকে মদ ও মোবাইল সহ ভারতীয় নাগরিক আটক।

 

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের বেনাপোল বড় আঁচড়া সীমান্ত থেকে ৩ বোতল বিদেশী মদ ও ১১টি মোবাইল সহ মিন্টু খান (৪৪)না মানে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

১৫ জুন সোমবার যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে বড়আচড়া নামক এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় ৩ বোতল বিদেশী মদ, ১১টি মোবাইল এবং নগদ ১৪,৭৫০ টাকা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত চব্বিশ টাকা।সে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার সাহাপাড়া গ্রামের আব্দুল মুজিত এর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।