
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতে অবস্থান করায় বাংলাদেশী ১৪ জন নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে।শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় তাদেরকে হস্তান্তর করা হয়।
ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করেন। বেনাপোল পোর্ট থানা থেকে তাদেরকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।
তাদের বাড়ি সুনামগঞ্জ ও যশোর।তাদের ভিতর মহিলা ও পুরুষ রয়েছে।
ফেরত আসা জামিল উদ্দিন বলেন ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে দালালের মাধ্যমে রাতের আধারে পার্সপোর্টবিহীন ভারতে গিয়ে পাঞ্জাবে অবস্থান করি। পরে ১৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে পাঞ্জাব পুলিশ আটক করে পাঞ্জাব সেন্ট্রাল জেলে বন্দি করে। দীর্ঘ ২ বছর ০৪ মাস কারাভোগ শেষে আজ দেশে ফেরত এসেছি ।
আপনার মতামত লিখুন :