
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের দৌলতপুর সীমান্ত থেকে ১০ পিস ইয়াবা বড়ি সহ তাজিম হোসেন তাজ নামে এক কিশোরকে আটক করেছে বিজিবি।
রবিবার ভোরে সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের জসিম উদ্দিন এর ছেলে।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্ত থেকে ইয়াবা বড়ি সহ তাজিম হোসেন তাজ কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ হবে।
আপনার মতামত লিখুন :