
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ গোগা, অগ্রভূলাট এবং দৌলতপুর বিওপি কর্তৃক ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ১৫ পিস ভারতীয় ইয়াবাসহ হৃদয় হোসেন আটক।বুধবার সীমান্ত থেকে এসব মালামাল আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ জুন ২০২৬ তারিখ গোগা, অগ্রভূলাট এবং দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ১৫ পিস ইয়াবাসহ মোঃ হৃদয় হোসেন (২৩), পিতাঃ মৃত মোঃ লিয়াকত আলী, গ্রামঃ গাতিপাড়া, পোষ্টঃ বালুন্ডা, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোরকে আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :