
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
বেনাপোল বন্দরের ৩২ নাম্বার ইয়ার্ড থেকে কাগজপত্র জালিয়াতি করে ৪০ প্যাকেজ সাইকেল পার্স নেওয়ার অপরাধে আনসার বাহিনীর সদস্য সহ ১০ জনের নামে মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ।পুলিশ মামলার দুইজন আসামি ট্রাক সহ ড্রাইভার ও হেলপারকে আটক করেছে।
শুক্রবার রাতে স্থলবন্দরের সহকারী পরিচালক ওবাইদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।মামলা নং ২৮।তারিখ ২৭/০৬/২০২৬ ইং।বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যশোরের ঝিকরগাছার আমদানিকারক মেসার্স আরাফ এন্টারপ্রাইজের নামে সরিষার খৈলবাহী ভারতীয় একটি ট্রাক গত ২৩ জুন রাতে বেনাপোল বন্দরে প্রবেশ করে।
ঐ গাড়িতে খৈল এর ভিতরে ৪০ প্যাকেজ সাইকেল পার্স এনে ৩২ নাম্বার ইয়ার্ড নামিয়ে রাখে।পরে কাগজপত্র জালিয়াতি করে জালিয়াতির চক্রটি সাইকেল পার্স ঢাকা মেট্রো ট ২২-২১৭৮ গাড়িতে লোড করে বন্দর থেকে বাহির করে ঢাকায় পাঠিয়ে দেন।
ঘটনাটি জানাজানি হলে বন্দর কর্তৃপক্ষ সিসিটিভি দেখে সব কিছু শনাক্ত করেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
এজাহারভূক্ত আসামিরা হলেন-আনসার বাহিনীর সদস্য আমিরুল ইসলাম, জিল্লুর রহমান, রসুল ফকির,বেসরকারি নিরাপত্তাকর্মী রাতুল, রাজু আহমেদ, নুরুল হুদা,মোঃ আসাদুল,আটক ট্রাকের ড্রাইভার মোঃ ইব্রাহীম খলিল ও হেলপার মোঃ আব্দুস সালামসহ অজ্ঞাতনামা আরো অনেকে।
এ ব্যাপারে বেনাপোল বন্দরের সহকারি পরিচালক কাজী রতন বলেন,কাগজপত্র জালিয়াতি করে বন্দর থেকে পণ্য বাহির করার অপরাধে আনসার বাহিনীর ৩ জন সদস্য ১০ জনের নামে মামলা করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন বন্দরের করা মামলায় ২জন কে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :