প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে বেনাপোল কাস্টমসের গোডাউন থেকে কোটি টাকার পণ্য পাচার:কাস্টমস কর্মকর্তাসহ আটক-৩।


Milon Hossain প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন /
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে বেনাপোল কাস্টমসের গোডাউন থেকে কোটি টাকার পণ্য পাচার:কাস্টমস কর্মকর্তাসহ আটক-৩।

​মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি ,
বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পণ্য পাঠানোর নাম করে  কোটি টাকার উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্য পাচারের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই জালিয়াতি ও চোরাচালান চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন-বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত রাজস্ব কর্মকর্তা শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮),ট্রাকের চালক মো. মহসিন আলী (৩৪) ও হেলপার মো. জাহিদ হাসান (২১)।

সোমবার (২২ জুন) দিবাগত রাত দুইটার দিকে বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে উদ্ধারকৃত এবং চেকপোস্ট কাষ্টমসে যাত্রীদের কাছ থেকে সিজারকৃত পন্য বেনাপোল কাস্টমস গোডাউনে রক্ষিত ভারতীয় মালামাল প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের পাঠানোর নাম করে চুরি করে পাচারের সময় পণ্য চালানটি বেনাপোল বাজার থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ নম্বরের একটি ট্রাক বোঝাই পন্যের চালানটি আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানোর নাম করে একটি অসাধু চক্র বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি পিচ ও কসমেটিকসের একটি চালান নিয়ে বেনাপোল বাজার পার হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল দূর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করে  ট্রাকটি আটক করে ক্যাম্পে আনা হয়।ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পন্য পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন প্রকারের কসমেটিক্স বোঝাই একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে। আটককৃত পন্যের দাম প্রায় কোটি টাকা। এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।