যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে বিদেশী মদ ভারতীয় পণ্য সহ আটক ১।


Milon Hossain প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে বিদেশী মদ ভারতীয় পণ্য সহ আটক ১।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৫২ বোতল বিদেশী মদ,২৬টি শাড়ী, ০৫টি কম্বল, ০১টি মোবাইল, ০১ কেজি জিরা, ২৩ কেজি ফুসকা, ০৪টি রেইনকোর্ট, ১২টি খাদ্য সামগ্রী, ৬৪৮টি চকলেট এবং ১৭১টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য তিন লক্ষ ঊনআশি হাজার দুইশত ষাট)টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।