যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে গাঁজা সহ ভারতীয় বিভিন্ন পন্য আটক।


Milon Hossain প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে গাঁজা সহ ভারতীয় বিভিন্ন পন্য আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। ০৭ জুন ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ভারতীয় ২৫ বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়), ০৯ কেজি গাঁজা, ৫৭টি শাড়ী, ০৪টি থ্রী-পিস, ০৪ কেজি জিরা, ৮৬ প্যাকেট ফুসকা, ৬.৫ কেজি কিসমিস, ০২ প্যাকেট সনপাপড়ী, ২৪টি খাদ্যসামগ্রী, ২৫২১টি চকলেট এবং ৪৯৪টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৯,৩৬,১২০/-(নয় লক্ষ ছত্রিশ হাজার একশত বিশ)* টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।