শার্শা পাঁচভূলাট সীমান্ত থেকে ১৬০ বোতল উইনিক্স সিরাপসহ পাচারকারী আটক।


Milon Hossain প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন /
শার্শা পাঁচভূলাট সীমান্ত থেকে ১৬০ বোতল উইনিক্স সিরাপসহ পাচারকারী আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ পাঁচভূলাট বিজিবি ক্যাম্পের সদস্যরা ১৬০ বোতল উইনিক্স সিরাপ এবং ১টি ব্যাটারিচালিত ভ্যানসহ মোঃ আব্দুল্লাহ সরদার নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে।সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার খান জিয়া গ্রামের নুরুল আমিন সরদার এর ছেলে।শনিবার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ জুন ২০২৬ তারিখ পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ বোতল উইনিক্স সিরাপ এবং ০১ টি ব্যাটারিচালিত ভ্যানসহ ০১ জন আসীম আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১,৩৪,০০০/- টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।