যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে এগারো লক্ষ একুশ হাজার টাকার ভারতীয় পণ্য আটক।


Milon Hossain প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে এগারো লক্ষ একুশ হাজার টাকার ভারতীয় পণ্য আটক।

মিলন হোসেন বেনাপোল,
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ৬৬টি শাড়ী, ৯ কেজি চা-পাতা এবং ২০৯টি কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি । আটককৃত মালামালের মূল্য এগারো লক্ষ একুশ হাজার পাঁচশত টাকা।

১২ মে ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।