বেনাপোল পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক।


Milon Hossain প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন /
বেনাপোল পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক।

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।১৮ এপ্রিল সকালে তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ভারতীয় উইন্স কোরেক্স কক ২ বোতল উদ্ধার করা হয়।তবে এলাকাবাসীর দাবি তাদের কাছে অনেক মাদক ছিল বিএসএফ ও বিজিবি দুই ধারে থাকায় তারা পানির নিচে মাদক পুতে রেখেছেন।

পুটখালী ক্যাম্পের সুবেদার জামিল হোসেন জানান,নায়েক মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/৭ এস এর ১২০আর পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদীর মধ্যে থেকে ভারতীয় উইন্স কোরেক্স কক ২ বোতল উদ্ধার করা হয়।
এ সময় ভারত থেকে মাদক নিয়ে আসা নদীতে থাকা ইউসুফ আলী (৩০)পিতা-মৃত কামরুজ্জামান,মোঃ সাবু,(৪০)পিতা- চাবর আলী সরদার,মোঃ হায়দার আলি(২৭), পিতা মৃত- ওসমান গাজী,মোঃ আলমগীর হোসেন (৩০),পিতা মৃত-নজরুল ইসলাম সবার বাড়ি বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামে ও নয়ন মনি (৩৫),পিতা মোঃ সিদ্দিক আলী, গ্রাম- ধলধা,পোস্ট- রামপুর, থানা- শার্শা, জেলা- যশোর তাদের কে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।