শার্শার গোগা কালিয়ানী গ্রাম থেকে ককটেল উদ্ধার।


Milon Hossain প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন /
শার্শার গোগা কালিয়ানী গ্রাম থেকে ককটেল উদ্ধার।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

যশোরের শার্শা থানাধীন ৬ নং গোগা ইউনিয়ন এর কালিয়ানী গ্রাম থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।রবিবার বিকালে আবু সাইদ এর বাড়ির পিছনে রাস্তার পাশে আম গাছের নিচে পলিথিনে মোড়ানো ককটেলটি উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান,খবর পেয়ে এসআই ইবারত হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পলিথিনের মধ্যে সুতালি দিয়ে পেচানো লাল কসটেপ দিয়ে মোড়ানো একটি ককটেল উদ্ধার করে।কে বা কারা কি উদ্দেশ্য উক্ত ককটেল উক্ত স্থানে রাখিয়াছে তা উদঘাটন এর জন্য নজরদারি বাড়ানো হয়েছে।