
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের শার্শায় পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মিজানুর রহমান গহর (৬৫)শার্শা একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী মোছাঃ স্মৃতি বেগম (৩৩) শার্শা থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকায় শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের একটি কলা বাগানে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় শার্শা থানায় মামলা রুজু করা হয়।
মামলার পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে শার্শা থানা পুলিশ। এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ২১ মে বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে মিজানুর রহমান গহরকে গ্রেফতার করা হয়।
আপনার মতামত লিখুন :