
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
দূর্নীতি দমন কমিশন এর উদ্যোগে শার্শা উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকালে বির্তক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা থেকে চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলে ওয়াহিদ,শার্শা উপজেলা নির্বাহী অফিসার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর,মোঃ তাওহিদুল ইসলাম, উপ সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর, মোঃ আক্তারুজ্জামান লিটু, সভাপতি শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,মোঃ মিলন হোসেন, সাধারণ সম্পাদক শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেছেন গুলশান-ই- জাহান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও বিচারক হিসেবে ছিলেন মোঃ হাসানুজ্জামান প্রভাষক বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ডিগ্রি কলেজ ,মোঃ আব্দুর রহমান প্রভাষক বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ডিগ্রি কলেজ এবং অশোক কুমার বিশ্বাস, ইন্সপেক্টর।
বিতর্ক প্রতিযোগিতা দুইটা গ্রুপে অনুষ্ঠিত হয় ক গ্রুপ এবং খ গ্রুপ।
প্রথমে ক গ্রুপে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বুজবাগান পাইলট বালিকা বিদ্যালয় এবং বুজবাগান পাইলট মাধ্যমিক বিদ্যালয়।খ গ্রুপে অংশ নেয় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় এবং বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়। চারটি দলের মধ্যে ক গ্রুপে জয়ী হয় বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয় এবং খ গ্রুপে জয়ী হয় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়। ফাইনালে বুজবাগান পাইলট বালিকা বিদ্যালয় এবং বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কে ৭.৫ পয়েন্টের হারিয়ে জয়যুক্ত হয় বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য বলেন এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতি থেকে দূরে থাকতে পারবে।
আপনার মতামত লিখুন :