খুলনায় ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তা নিহত


Desk News প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন /
খুলনায় ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তা নিহত

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : খুলনার রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে। কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯) শনিবার ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনাটি ঘটে। নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। ২০১৮ সালে পুলিশে যোগ দেওয়া সম্রাট গত ছয় মাস আগে খুলনা রেলওয়ে পুলিশে বদলি হয়ে আসেন। নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য। সিসিটিভি ফুটেজ দেখা যায়, সম্রাট নিজের মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। গত বছরের ৩ নবেম্বর এখানে যোগদান করেন তিনি। তার আচার-আচরণ ভাল ছিল। ভোর রাত ৪-৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। ভোর সাড়ে ৪টার দিকে তার ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘নগরীর সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ভোরে দায়িত্বপালনকালীন রেল পুলিশের কনস্টেবল সম্রাট বিশ্বাস ডিউটিরত অবস্থায় কপালে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। সময়ে চেয়ারে বসে নিজের কপালে রাইফেল ঠেকিয়ে গুলি করে সম্রাট আত্মহত্যা করেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বলতে পারছি না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে পারেন।