ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি-সাতক্ষীরায় বল্লী স্কুলের শিক্ষক গৌরাঙ্গ আটক


Desk News প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন /
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি-সাতক্ষীরায় বল্লী স্কুলের শিক্ষক গৌরাঙ্গ আটক

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : শ্রেণিকক্ষে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ সরকারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। গৌরাঙ্গ সরকার সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুজ্জামান জানান, সোমবার নবম শ্রেণির গণিত ক্লাসে শিক্ষক গৌরাঙ্গ সরকারের বিরুদ্ধে ফজরের আজান ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয়রা বিদ্যালয়ে এসে বিষয়টি নিয়ে জানতে চান। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল আলম বলেন, “শিক্ষক গৌরাঙ্গ সরকারকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।”