
মোংলা প্রতিনিধি
বাগেরহাটের সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন।
এ ঘটনায় এক ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড বলছে, সোমবার (২৩ মার্চ) রাত ১টার দিকে মোংলা থানার ধানসিঁড়ির চর খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং চার রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
এর আগে, রোববার (২২ মার্চ) বিকেলে মোংলা থানার বৈদ্যমারী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াছিন সেখ (৪০) নামে একজনকে আটক করা হয়।
তিনি ‘ছোট সুমন’ ডাকাত বাহিনীর সদস্য বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সংস্থাটি বলছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ডাকাত বাহিনীর সঙ্গে যুক্ত থেকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে ভূমিকা রাখছিলেন।
সুন্দরবনে দস্যু দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
আপনার মতামত লিখুন :