
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ২৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা।
আটককৃত ব্যক্তি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোঃ নেছার আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪২),কোস্ট গার্ড জানায়, মাদক পরিবহনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :