সাতক্ষীরার আশাশুনি প্রাইভেট কার-ইজিবাইক দুর্ঘটনা


Desk News প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন /
সাতক্ষীরার আশাশুনি প্রাইভেট কার-ইজিবাইক দুর্ঘটনা

সাতক্ষীরার আশাশুনি প্রাইভেট কার-ইজিবাইক দুর্ঘটনা

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : আশাশুনিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইকের পিছনে ধাক্কা দিলে ইজিবাইকের ড্রাইভারসহ ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনা মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার কোদন্ডা কেরানি মোড়ে ঘটে। আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, একটি যাত্রীবাহী ইজিবাইক প্যাসেঞ্জার নিয়ে শ্রীউলার দিকে যাচ্ছিল। কেরানি মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা প্রাইভেট কার ইজিবাইককে ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল জানান, প্রাইভেট কারের ড্রাইভার ফরহাদ সরদার, আজিজ সরদারের স্ত্রী হামিদা বেগম, মোরশেদ আলীর ছেলে আশরাফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরায় রেফার করা হয়েছে। এছাড়া কলিমাখালী গ্রামের সাঈদ সরদার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, ঢাকা মেট্রো-গ-২৫-৯১২৯ কালো রঙের প্রাইভেট কার থানা হেফাজতে রাখা হয়েছে।