সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ


Desk News প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৭:১৬ অপরাহ্ন /
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে সাতক্ষীরায় অসহায়, গরিব ও দুস্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাড়ি ও নগদ অর্থ বিতারণ করেন সাতক্ষীরা-২, আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলার অসহায়, গরিব ও দুস্থ জনসাধারণের মাঝে প্রধান অতিথি হিসেবে শাড়ি ও নগদ অর্থ বিতারণ করেন তিনি।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন,পৌর আমির মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিষয়ে সাতক্ষীরা -২, আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, মাহে রমজান শেষে আসন্ন ঈদের উপহার হিসেবে প্রধানমন্ত্রী কিছু শাড়ি ও নগদ অর্থ বিতরণের জন্য প্রত্যেক সংসদ সদস্যদের কাছে পাঠিয়েছেন। এ উপহার সামান্য হলেও অসহায় দরিদ্রদের কাছে ঈদের জন্য অনেক খুশির। তাঁর জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আজ থেকে জনগণের পাশে দাঁড়ানো শুরু হলো।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সাতক্ষীরা-২, আসনের পাঁচ শত অসহায় দুস্থ হতদরিদ্র মানুষকে দুই হাজার টাকা করে ১০ লাখ টাকা ও ৭ শত অসহায় দরিদ্র নারীদের একটি করে শাড়ি বিতরণ করা হয়।