
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানা-পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার (৮ মার্চ) সকালে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় অপরাধ দমনে বিশেষ নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি.) এম শামিম আহম্মেদ ও এসআই (নি.) সমরেশ অধিকারীসহ পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলোÑ সাতক্ষীরা সদরের দহাকুলা গ্রামের (৪নং ওয়ার্ড) তাজেল সরদারের ছেলে দুর্ধর্ষ সন্ত্রাসী মো. মাসুদুর রহমান ওরফে মাসুদ রানা ওরফে কোপা মাসুদ (৩৭)। বদ্দীপুর কলোনী এলাকার মীর মঞ্জু আলীর ছেলে মীর জিন্নাত আলী (২০), আশাশুনি থানার বুধহাটা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. হাবিবুল্লা (২৫) ও একই গ্রামের বাল্লক চাঁদ সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫০)।
সাতক্ষীরা সদর থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর বিধি মোতাবেক পুলিশ প্রহরায় তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :